নাইজেরিয়ায় ১২ তেল চোরকে হত্যা করেছে নিরাপত্তা বাহিনী
নাইজেরিয়ার দক্ষিণাঞ্চলীয় নাইজার ডেল্টা এলাকার একটি পাইপলাইন থেকে তেল চুরি করার সময় দেশটির নিরাপত্তা বাহিনীর সাথে তেলচোরদের বন্দুকযুদ্ধে ১২ ব্যক্তি প্রাণ হারিয়েছে।
সরকারি কর্মকর্তারা বলেছেন, দক্ষিণাঞ্চলীয় নাইজার ডেল্টার প্রত্যন্ত ওঘারা এলাকার একটি পাইপলাইন থেকে ভারী যন্ত্র ব্যবহার করে তেল চুরির করার সময় নিরাপত্তা বাহিনীর একটি দল সেখানে এসে উপস্থিত হলে তেলচোর ওই দলটির সাথে তাদের বন্দুকযুদ্ধ শুরু হয়।
বন্দুকযুদ্ধে তেলচোর দলটির ১২ জন সদস্য নিহত হয়েছে। এছাড়া তিনজন সদস্য আহত এবং আরও পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে সরকারি সূত্রে জানা গেছে।
উল্লেখ্য, নাইজেরিয়া পৃথিবীর অষ্টম ও আফ্রিকার শীর্ষ তেল উৎপাদনকারী দেশ।
