ইসরাইলীদের মিসাইল হামলায় নিহত ২
মঙ্গলবার ইসরাইলী সেনাদের মিসাইল গাজা উপত্যকার উত্তরাঞ্চলের একটি গাড়িকে আঘাত করলে কমপক্ষে ২জন নিহত হয়।
গাড়ির অন্য একজন যাত্রী মারাত্মক আহত হয়েছে বলে জানা যায়।
ইসরাইল জানায়, জঙ্গি সংগঠন ইসলামিক জিহাদ-এর উর্ধ্বতন একজন সদস্যকে লক্ষ্য করে এই আক্রমণ চালানো হয় এবং এই সংগঠন এ হামলার পাল্টা জবাব দেবে বলে প্রতিজ্ঞা করে।
গাড়িটি জাবেলিয়া শহরের রাস্তা দিয়ে যাবার সময় বিষ্ফোরণে আঘাতপ্রাপ্ত হয়।
স্থানটি ইসরাইলের সীমান্ত এলাকার বেশ কাছে যেখানে ইসরাইলীরা ফিলিস্তিনীদের রকেট হামলা প্রতিরোধে মুক্তাঞ্চল হিসেবে ঘোষণা করেছে।
জরুরী উদ্ধার কর্মীরা জানায়, আহত ব্যক্তির গায়ে মিলিটারী পোশাক পাওয়া গেছে এবং সে জঙ্গি সংগঠন ইসলামিক জিহাদ’র একজন সদস্য বলে প্রমাণ পাওয়া গেছে।
এই জঙ্গীরা গত কয়েক সপ্তাহ আগে ইসরাইলে রকেট হামলা চালানোর জন্য দায়ী বলে ইসরাইলী সেনাবাহিনী জানায়। খবর বার্তা সংস্থার।
মৃত ব্যক্তিরা ইসলামিক জিহাদ’র একজন স্থানীয় কমান্ডার এবং তার সহযোগী বলে পরিচয় পাওয়া যায়।
ইসলামিক জিহাদ জঙ্গি সংগঠনের একজন উর্ধ্বতন নেতা খালেদ আল-বাটস্ সাংবাদিকদের জানান এই হামলার প্রতিশোধ নেয়া হবে।
সোমবার ইসরাইল জানায়, জঙ্গি সংগঠন আল-আকসা মার্টায়ার্স ব্রিগেটের সাথে সম্পৃক্ত খান ইউনুস ফাতাহ্ এর বাড়িকে লক্ষ্য করে এ হামলা চালায়। তবে সেখানে কোন হতাহতের খবর পাওয়া যায়নি।
