শ্রীলংকায় বোমা বিষ্ফোরণে ৫ জন নিহত
শ্রীলংকার রাজধানী কলম্বো থেকে ২৫০কি.মি. দূরে ট্রিনকোমেলি শহরে বোমা বিষ্ফোরণে ৫জন নিহত ও দুই জন আহত হয়েছে বলে পুলিশ জানিয়েছে। নিহতদের সবাই তামিল তরুণ বলে তারা জানায়।
বিদ্রোহী তামিল টাইগারদেরকে সরকার এই হামলার জন্য দায়ী করেছে। গুলিবর্ষণ বন্ধের নির্দেশে দুই এলাকা বর্তমানে বিচ্ছিন্ন অবস্থায় টানটান উত্তেজনা বিরাজ করছে।
সোমবারে ট্রিনকোমেলি’তে এই বোমা হামলার উদ্দেশ্য এখনো পরিষ্কার নয়।
পুলিশ জানায়, কর্তৃপক্ষ অনুসন্ধান করে দেখেছে ঐ তামিল তরুণরা বিষ্ফোরক বহন করছিল। খবর বার্তা সংস্থার।
গত চার বছরে এটাই সবচেয়ে ভয়াবহ বিষ্ফোরণ এবং গত দুই দশক ধরে চলে আসা এই সংঘাতে প্রায় ৬৪,০০০জন মারা গেছে।
