২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বের নতুন সপ্ত আশ্চর্যের তালিকায় রয়েছে তাজমহল

ভালবাসার নিদর্শণস্বরূপ নির্মিত সববৃহৎ স্মৃতিস্তম্ভ তাজমহল এখনও বিশ্বের সপ্ত আশ্চর্যের একটি বলে পরিগণিত হচ্ছে। ২০০৭ সালের প্রথম দিনে বিশ্বের নতুন সপ্ত আশ্চর্য ঘোষণা করবে একটি সুইস সংস্থা যার মধ্যে রয়েছে তাজমহল।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jan 2006, 11:46 AM

Updated : 26 Apr 2022, 03:19 PM

সুইজারল্যান্ডের একটি সংস্থা ‘দি নিউ সেভেন ওয়ানডারস সোসাইটি’ প্রতি সাত বছর পর পর নতুন সপ্ত আশ্চর্য বাছাই করার কাজ করে। ২০০০ সালে শেষবার আয়োজন করেছিল তারা। তাদের লক্ষ্য হচ্ছে, মনুষ্য তৈরি হেরিটেজ সম্পর্কে মানুষকে সচেতন করে তোলা। ২০০৬ বছর বিশ্বজুড়ে ভোট সংগ্রহ করা হবে এবং ২০০৭ সালের প্রথম দিনে বিশ্বের সপ্ত আশ্চর্য ঘোষণা করা হবে। খবর বিভিন্ন বার্তাসংস্থার।

বিশ্বের শীর্ষ ২১টি আশ্চর্যের মধ্যে স্থান করে নিয়েছে ‘তাজমহল’, চীনের ‘মহাপ্রাচীর’, রোমের ‘দি কলোসিয়ম’, প্যারিসের ‘আইফেল টাওয়ার’, ব্রিটেনের ‘দি স্টেনহ্যাঞ্জ’, গাজার ‘গ্রেট পিরামিড, রাশিয়ার ‘দি ক্রেমলিন’, পেরুর ‘মাচু পিচু, সিডনির ‘দি সিডনি অপেরা হাউজ, মেক্সিকোর ‘দি পিরামিড চিচেন ইটজা এবং নিউইয়ার্কের ‘স্টাচু অফ লিবার্টি।