২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মার্কিন সেনাদের মধ্যে বুশের সমর্থন কমেছে: জরিপ

প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের ইরাক নীতির বিষয়ে মার্কিন সশস্ত্র বাহিনীর মধ্যে গত এক বছরে সমর্থন কমে গিয়ে ৬৩ শতাংশ থেকে ৫৪ শতাংশে এসে দাঁড়িয়েছে। মিলিটারি টাইমস ম্যাগাজিনের পরিচালিত এক জরিপে এ ফলাফল পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আর্ন্তজাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jan 2006, 01:20 PM

Updated : 26 Apr 2022, 03:19 PM

মার্কিন সামরিক বাহিনীর সদস্যদের মতামতের উপর জরিপ চালিয়ে ম্যাগাজিনটির নিজস্ব ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন সেনাদের মধ্যে ইরাক নীতির প্রশ্নে সার্বিক সমর্থন কমে গিয়ে গত বছরের ৭১ শতাংশ থেকে ৬০ শতাংশে এসে দাঁড়িয়েছে।

মিলিটারি টাইমস তাদের প্রতিবেদনে বলেছে, যদিও এ জরিপ থেকে প্রেসিডেন্ট বুশ ও তার ইরাক নীতি বিষয়ে মার্কিন জনগনের চেয়ে সেনাদের অধিক সমর্থন রয়েছে বলে প্রতীয়মান হচ্ছে, তবু সামরিক বাহিনীতে প্রেসিডেন্টের সমর্থন হ্রাস সাধারন জনগণের মধ্যেও সমর্থন আরও হ্রাসের সম্ভাবনাকে ত্বরান্বিত করবে।

ম্যাগাজিনটিতে বলা হয়েছে, প্রেসিডেন্ট বুশ ও তার ইরাক নীতি এখনও উল্লেখযোগ্য জনসমর্থন পাচ্ছে। কিন্তু সার্বিক জনসমর্থন হ্রাস প্রেসিডেন্টের ইরাক নীতি নিয়ে চলমান বিতর্ককে আরও উস্কে দেবে। 

অবশ্য ম্যাগাজিনটি বলেছে, ১,২১৫ জন কর্তব্যরত সামরিক কর্মকর্তাদের উপর পরিচালিত মতামত জরিপ পুরো মার্কিন সামরিক বাহিনীর দৃষ্টিভঙ্গিকে প্রতিফলিত করে না।

অন্যান্য জরিপের ফলাফলেও মার্কিন প্রেসিডেন্টের জনসমর্থন হ্রাসের বিষয়টি স্পষ্ট হয়ে উঠেছে।

সিএনএন/ ইউএস টুডে/ গালআপ জরিপে দেখা গেছে, প্রেসিডেন্ট হিসেবে বুশের নৈপূণ্যের পিছনে জনসমর্থন ৪৯ শতাংশ থেকে কমে গিয়ে ৪৩ শতাংশে দাঁড়িয়েছে।