২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাকে আত্মঘাতী গাড়ি বোমা হামলায় ৭জন নিহত

বাগদাদ হতে ৩৫মাইল উত্তরে সোমবার বাকুবা শহরে সোমবার একটি আত্মঘাতী গাড়ি বোমা বিস্ফোরণে ইরাকী পুলিশ বাহিনীর সদ্য নিয়োগপ্রাপ্ত ৭জন সদস্য নিহত হয়েছে।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jan 2006, 02:10 PM

Updated : 26 Apr 2022, 03:19 PM

আত্মঘাতী বোমা বহনকারী গাড়িটি পুলিশ সদস্যদের বহনকারী গাড়িটির সাথে ধাক্কা লাগিয়ে বোমাটি বিষ্ফোরিত করে। নিহত ৭জনের মধ্যে ৩জনকে সদ্য নিয়োগপ্রাপ্ত পুলিশ হিসেবে সনাক্ত করা গেলেও বাকী লাশগুলোর অবস্থার ভয়াবহতার কারণে সনাক্ত করা যায়নি।

এই ঘটনার মাত্র কয়েক ঘন্টা পরেই ইরাকের বাণিজ্যমন্ত্রী ওসামা-আল-সাজাফি রাস্তার ধারে পুতে রাখা এক বোমা হামলা থেকে অল্পের জন্য রক্ষা পান বলে ইরাকী পুলিশ জানায়।