’৯৫ এর পর সাংবাদিকদের জন্য সবচেয়ে ভয়াবহ বছর ছিল ২০০৫
গেল বছর সারা বিশ্বে অন্তত: ৬৩ জন সাংবাদিকের প্রাণহানির ঘটনা ঘটেছে। গত এক দশকের মধ্যে এ মৃত্যুর হার সবচেয়ে বেশি। আর গত কয়েকেবছরের মত এবারো ইরাকে নিহত সাংবাদিকের সংখ্যা ছিল সবচেয়ে বেশি। ’রিপোর্টার্স উইদাউট ফ্রন্টিয়ার্স’ বুধবার এ তথ্য প্রকাশ করে।
২০০৫ এ ইরাকে কমপক্ষে ২৪ জন সাংবাদিককে হত্যা করা হয়। গড়ে এ মৃত্যর হার গত এক দশকের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। উল্লেখ্য, ২০০৪ সালে মৃতের সংখ্যা ছিল ৫৩ জন।
প্যারিস ভিত্তিক সাংবাদিকদের সংগঠন আরএসএফ জানায় গত তিন বছরের মত এবারো ইরাকে নিহত সাংবাদিকের সংখ্যা ছিল সবচেয়ে বেশি।পাশাপাশি আরও জানায়, হত্যা যজ্ঞের পেছনে সন্ত্রাস আর মৌলবাদকে একক ভাবে দায়ী করা হলেও মার্কিন সৈন্যদের হাতে প্রাণ হারিয়েছেন তিনজন।
আরএসএফ বলছে, ইরাক যুদ্ধ শুরু হবার পর এখন পর্যন্ত অন্তত: ৭৬ সাংবাদিক নিহত হয়েছে যার হার ২০ বছর ব্যাপী সংঘটিত ভিয়েতনাম যুদ্ধের চেয়ে বেশি।
২০০৩ এর মার্চ মাসে মার্কিন বাহিনী ইরাক দখলের পর রয়টার্স এর পাঁচজন সাংবাদিক প্রাণ হারান। এদের মধ্যে এক জন মারা গেছেন সড়ক দুঘর্টনায় আর অপর চারজন মার্কিন বাহিনীর হামলার শিকার হয়েছেন।
নিউইয়র্ক ভিত্তিক ’কমিটি টু প্রটেক্ট জার্নালিস্ট ’ মঙ্গলবার জানায় গেল বছর সাংবাদিক মারা গেছে ৪৭ জন এদের মধ্যে ২২জন ইরাকি। ২০০৪ এ ৫৭ জন নিহত হয়েছিলেন বলে জানিয়েছে এ সংগঠনটি।
ইরাকের পর ফিলিপাইনে সাংবাদিক মৃত্যুর হার সবচেয়ে বেশি , কমপক্ষে সাত জন। আরএসএফ জানায় ফিলিপাইনে সাংবাদিকরা অস্ত্রধারীদের হুমকির মুখে পড়ছে না বরং টার্গেট হচ্ছে রাজনীতিবিদ ও মাদকব্যবসায়ীদের।এরা হত্যা করে সাংবাদিকদের মুখ বন্ধ করে দিতে চায়।
লেবাননে দুজন শীর্ষস্থানীয় সাংবাদিক সামির কাসির ও গেব্রান তুয়েনি কে হত্যা করা হয় ২০০৫ এ। গাড়ীতে বোমা হামলার হাত থেকে অল্পের জন্য রক্ষা পান অপর শীর্ষস্থানীয় সাংবাদিক মে কিডিয়াক।
সিয়েরা লিয়ন, কঙ্গো,গাম্বিয়াতেও সাংবাদিক হত্যার হার ক্রমশ: বাড়ছে।
নেপালে ফেব্র“য়ারিতে রাজা জ্ঞানেন্দ্র ক্ষমতা দখলের পর সংবাদ প্রকাশের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেন। এদিকি চীনে বিবিসি ’সাউন্ড অফ এশিয়া এন্ড রেডিও ফ্রি এশিয়ার’ সম্প্রচার বন্ধ করা হয়েছে। সাংবাদিক নির্যাতনের হারও দেশটিতে সবচেয়ে বেশি।
ইরান এবং তিউনিসিয়ায় ক্রমশ: সাংবাদিক নির্যাতনের হার বাড়ছে বলে জানিয়েছে আরএসএফ।
