ফ্রান্সে জরুরি অবস্থা প্রত্যাহার
ফ্রান্স সরকার নভেম্বরে অবিরাম সহিংসতা প্রতিরোধে জারি করা জরুরি অবস্থা প্রত্যাহার করে নিয়েছে। গত ৪০ বছরের মধ্যে এবারই ফ্রান্সে একটানা এতদিন জরুরি অবস্থা বহাল রাখা হয়।
আগামীকাল বুধবার থেকে জরুরি অবস্থা প্রত্যাহারের সঙ্গে সঙ্গে কারফিউ জারি করা হলে বিনা ওয়ারেন্টে গ্রেফতার করার বিধানও তুলে নেয়া হবে ।
গত বছরের শেষে ফ্রান্সের বিভিন্ন শহরে সংঘঠিত জাতিগত সহিংসতায় অন্তত ৯ হাজার গাড়িতে আগুন দেয়া হয় বা ভাংচুর করা হয় এবং কমপক্ষে ৩ হাজার জন গ্রেফতার হয়েছে।
প্রেসিডেন্ট জ্যাক শিরাক এই জরুির অবস্থা সম্পর্কে বলেছেন, ‘এটা ছিল একেবারেই সাময়িক’।
প্রেসিডেন্ট জ্যাক শিরাক জরুির অবস্থা প্রত্যাহার করে নেয়ার ঘোষনা দিলে গত মঙ্গলবার মন্ত্রীসভা এই জরুরি অবস্থা প্রত্যাহার করে নেয়ার জন্য আইন পাশ করে।
জনাব শিরাক নতুন বছরের শুরুতে মন্ত্রীসভায় ভাষণ দিতে গিয়ে বলেন, ‘গত কয়েক সপ্তাহ ধরে চলা অবস্থার অবসান ঘটাতে চাই’।
প্যারিসের কেন্দ্রস্থলে উত্তর-পশ্চিম আফ্রিকার দুই যুবক পুলিশের তাড়া খেয়ে পালাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হলে ফ্রাসে গত বছরের এই জাতিগত সহিংসা শুরু হয় ।
এরপরে ঘটনায় আফ্রিকান দরিদ্র অভিবাসীরা বিভিন্ন শহরের কেন্দ্রস্থলে জড়ো হয়ে সরকারের বিরুদ্ধে জাতিগত ভাবে দমন পীড়নের অভিযোগ এনে তা বন্ধের আহ্বাণ জানায়।
এই ঘটনার প্রেক্ষিতে জারি করা জরুরি অবস্থা সরকার প্রত্যাহার করে নিচ্ছে পূর্ব পরিকল্পনার থেকে ৬ সপ্তাহ আগে।
এই সহিংসতা শুরু হয় ১৯৫৫ সালের একটি আইন প্রয়োগ করতে গিয়ে; এই আইনটি যখন করা হয় তখন আলজেরিয়ার স্বাধীনতাকামীদের বিরুদ্ধে ফ্রান্স যুদ্ধে লিপ্ত ছিলো।
