কেলেঙ্কারীর মুখে পড়লেন দুই মালয়েশিয় পত্রিকা সম্পাদক
মালয়েশিয়ার সর্বাধিক প্রচারিত একটি দৈনিক পত্রিকার দুইজন সিনিয়র সম্পাদককে মালয়েশিয় সরকারের আনীত রিপোর্টিং কেলেঙ্কারীর অভিযোগে বরখা¯ত করেছে কর্তৃপক্ষ।
পত্রিকাটির মালিক-কর্তৃপক্ষের বরাত দিয়ে জানানো হয় যে কাগজটির সম্পাদক ও প্রধান নির্বাহী সম্পাদককে তাদের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
পত্রিকাটি একটি মালয়েশিয় পুলিশ স্টেশনে ভীষণ অপ্রীতিকর অবস্থায় পড়া এক মহিলার ছবি ছেপেছিল। ছবির মহিলাটিকে ভুলবশত একজন চীনা হিসাবে পত্রিকায় উল্লেখ করা হয়।
কিন্তু এরপর দেখা যায় যে পুলিশের বলপ্রয়োগে নগ্ন হয়ে কান ধরে উঠাবসা করতে বাধ্য হওয়া মহিলাটি একজন মালয়ী।
একটি ভিডিওতে দেখা যায় যে মহিলাটি অপর একজন মহিলা পুলিশের সামনে নিজের কানধরে বার বার উঠাবসা করছে।
মালয়েশিয়ায় ভিসা সংক্রান্ত নিয়ম ভঙ্গের অভিযোগে অনেক চীনা নাগরিককে এ রকম অমানবিক শাস্তি দেওয়া হয় বলে অনেক অভিযোগ রয়েছে চীনা কর্তৃপক্ষের কাছে।
চীনা কর্তৃপক্ষ পত্রিকার ছবি দেখে মনে করেছিল যে তারা এতদিনে একটা সত্যিকার প্রমান পেয়েছে।কিন্তু তাদের এই ধারনা ভূল প্রমানিত হয়েছে। ছবির মহিলাটি প্রকৃতপক্ষে কোনো চীনা বংশোদ্ভূত বা চীনা পর্যটক নন।
সরকার দলীয় সমর্থকরা এ ঘটনার নিন্দা জানিয়ে বলেছে যে, চীনা ভাষায় লিখিত পত্রিকাটি মালয়েশিয়া ও চীনের মধ্যে সম্পর্ক স্বরূপ। কিন্তু এই ভুল রিপোর্টটি দুই দেশের মধ্যে জাতিগত দ্বন্দ্ব তৈরি করতে পারতো।
স্বরাষ্ট্র মন্ত্রনালয় অবশ্য এর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবার কথা বলেছে। এর ফলে পত্রিকাটির লাইসেন্স বাতিল হয়ে যাবার সম্ভাবনাও রয়েছে।
