ইরাকে আত্মঘাতী বোমা হামলায় নিহত ৮০
দুটি আত্মঘাতী বোমা হামলায় বৃহস্পতিবার ইরাকের দুটি শহরে ৮০ জন নিহত এবং কমপক্ষে ১২০ জন আহত হয়েছে।
সম্প্রতি অনুষ্ঠিত জাতীয় নির্বাচনের পর এটিই সবচেয়ে ভয়াবহ গেরিলা হামলা।
সূত্র জানায়, শিয়া অধ্যুষিত কারাবালা শহরে প্রথম আত্মঘাতী হামলায় অন্তপক্ষে ৫০ জন নিহত ও ৮০ ব্যাক্তি আহত হয়।
দ্বিতীয় হামলার ঘটনাটি ঘটে রামাদিতে পুলিশ রিক্রুটিং সেন্টারের বাইরে। আত্মঘাতী এক হামলাকারি বোমা বিস্ফোরণ ঘটালে কমপক্ষে ৩০ জন নিহত ও ৪০ ব্যাক্তি আহত হয়।
এর আগে বুধবার ইরাকের বিভিন্ন স্থানে সহিংসতায় ৫০ ব্যাক্তি নিহত হয়।
