‘অস্ত্রোপচারের পর শ্যারন এখনও শঙ্কামুক্ত নন’
ইসরাইলি প্রধানমন্ত্রী এ্যারিয়েল শ্যারন এখনও শঙ্কামুক্ত নন বলে চিকিৎসকরা জানিয়েছেন। বুধবার মস্তিষ্কে রক্তক্ষরণ শুরু হওয়ার পর তার অস্ত্রোপচার করা হয়।
চিকিৎসকরা জানান, ৭৭ বয়সী শ্যারনকে আরও ৭২ ঘন্টা কোমায় থাকতে হবে।
তাঁর মস্তিষ্কের রক্তক্ষরণ বন্ধের জন্য সাত ঘন্টাব্যাপী অস্ত্রোপচার করা হয়।
ডানপন্থী লিকুদ পার্টির রোববার সরকার থেকে পদত্যাগ করার যে ঘোষণা দিয়েছিল, শ্যারনের অসুস্থতার কারণে তারা বিষয়টি স্থগিত রাখতে সম্মত হয়েছে।
ফিলিস্তিনি প্রধান মধ্যস্থতাকারী সায়েব এরাকাত জানান, শ্যারনের অসুস্থতার কারণে শান্তি প্রক্রিয়ার ভবিষ্যৎ নিয়ে তিনি উদ্বিগ্ন।
আরব দেশগুলোর সংবাদপত্র এবং গণমাধ্যমগুলো প্রতি মুহুর্তে ইসরাইলি নেতার শারিরীক অবস্থার সর্বশেষ খবরাখবর পরিবেশন করছে।
