২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফগানিস্তানে আত্মঘাতি বোমা হামলায় নিহত ১০

আফগানিস্তানে মার্কিন রাষ্ট্রদূতকে লক্ষ্য করে এক জনাকীর্ণ বাজারে এক আত্মঘাতি বোমা হামলায় প্রাদেশিক পুলিশ উপ-প্রধানসহ কমপক্ষে ১০ জন নিহত এবং ৫০ জনেরও বেশী আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আর্ন্তজাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jan 2006, 10:23 AM

Updated : 26 Apr 2022, 03:19 PM

বৃহস্পতিবার বোমা হামলার স্থান থেকে মাত্র কয়েকশ গজ দূরে স্থানীয় নেতাদের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূত রোনাল্ড ই. নিউম্যান একটি সভা করছিলেন।

মার্কিন রাষ্ট্রদূত এই বোমা হামলায় আহত হননি। একজন তালেবান মুখপাত্র এই হামলার দায়দায়িত্ব স্বীকার করে বলেছেন, আমরা পদস্থ আমেরিকানদের হত্যা করতে বদ্ধপরিকর।

এই বোমা হামলায় আহতদের মধ্যে রয়েছে প্রাদেশিক ডেপুটি পুলিশ প্রধান। তিনি গভর্নর হাউজের পাশের এক চেকপয়েন্টে কাজ করছিলেন। আহতদের মধ্যে অন্তত ১৫ জনের অবস্থা আশংকাজনক। গুরুতর আহতদের কান্দাহার  শহরের এক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সরকারি মুখপাত্র জানিয়েছে, নিহত ১০ জনের মধ্যে ২ জন শিশু। এই বোমা হামলার ঘটনার পরপরই রাষ্ট্রদূতের নিরাপত্তা বাহিনী সর্তক করলে তিনি দ্রুত সে স্থান ত্যাগ করেন।

আফগানিস্তানের চলমান সংহিসতায় গত বছর ২০০৫ সাল ছিল ২০০১ সালের পর সবচেয়ে বেশী রক্তক্ষয়ী সময়। এ সময়ে তালেবান ও আল কাযেদার বোমা হামলা অন্তত ১৬০০ জন লোক এবং ৯১ জন আমেরিকান সৈন্য নিহত হয়েছে। এই সংখ্যা ২০০৪ সালের তুলনায় দ্বিগুন।

গত বছরের সেপ্টেম্বর থেকে এ পর্যন্ত আফগানিস্তানে অন্তত ১২ টি আত্মঘাতি বোমা হামলার ঘটনা ঘটেছে।