২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হন্ডুরাসের জেলে ১৩ বন্দীকে গুলি করে হত্যা, আহত ৩০

হন্ডুরাসের সবচেয়ে বড় জেলখানায় মধ্যে দুই প্রতিদ্বন্দ্বী গ্র“পের বন্দুকযুদ্ধে অন্তত ১৩ জন নিহত ও ৩০ জন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আর্ন্তজাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jan 2006, 12:32 PM

Updated : 26 Apr 2022, 03:19 PM

বৃহস্পতিবারের এই রক্তক্ষয়ী সংঘর্ষের সূত্রপাত হয় জেলখানার একটি বড় সংশোধানগার কক্ষে, যেখানে ২০০ জন বিপদজনক বন্দিকে একত্রে রাখা হয়েছিলো। উল্লেখ্য, একই কক্ষে গত বছর সহিংসতায় কমপক্ষে ২৭ জন বন্দি নিহত হয়েছিল।

হন্ডুরাসের স্বরাষ্ট্রমন্ত্রী আরমান্ডো ক্যালিডোনিও এই ঘটনার সত্যতা স্বীকার করে বলেছেন, জেলের মধ্যে দুটি প্রতিদ্বন্দ্বী গ্র“প নিজেদের আধিপত্ত বিস্তার করতে গিয়ে পরস্পরের বিরুদ্ধে গুলি ছুড়লে এই হতাহতের ঘটনা ঘটে।  তবে জেল খানার ভিতরে বন্দিরা কিভাবে আগ্নেয়াস্ত্র পেলো তা সে ব্যাপারে তিনি কিছু বলতে পারেনি।

পুলিশ বলছে, জেলখানার পরিস্থিতি এখন তাদের নিয়ন্ত্রনে আছে। তারা পুরো ঘটনা তদন্ত করে দেখছে।

এই ঘটনার পর আরো কোন অপ্রিতিকর ঘটনা এড়াতে জেলখানার ভিতরের নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে এবং জেলখানা বাইরেও সেনা সদস্যদের মোতায়েন করা হয়েছে।

গত তিন বছরে হন্ডুরাসের বিভিন্ন জেলখানায় সহিংসতায় শতাধিক বন্দি নিহত হয়েছে। এদিকে বন্দিদের একটা বড় অংশ কয়েক বছর ধরে বিনা বিচারে জেলে আটক রয়েছে।