২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আবু গারিব-এর চিত্র ‘অবশ্যই প্রকাশ’ করা হবে

নিউ ইয়র্কের একজন বিচারক মার্কিন সেনাদের হাতে আবু গারিব কারাগারে ইরাকি বন্দিদের নির্যাতনের চিত্রগুলো প্রকাশ করা উচিত বলে রায় দিয়েছেন।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Sep 2005, 01:31 PM

Updated : 26 Apr 2022, 06:09 PM

এসব চিত্র প্রকাশ পেলে মার্কিন বিরোধী অনুভূতি চাঙ্গা হতে পারে বলে সরকারি যুক্তি নাকচ করে দিয়েছেন ওই বিচারক। এই রায় মার্কিন প্রশাসনকে যথেষ্ট বিব্রতকর পরিস্থিতিতে ফেলতে পারে বলে সাংবাদিকরা জানিয়েছেন।

প্রথম প্রতিক্রিয়ায় মার্কিন কেন্দ্রীয় কমান্ডের প্রধান জেনারেল জন আবিজাইদ বলেছেন, আরো বেশি ছবি প্রকাশ বাস্তবতাকে বিকৃত করতে পারে।

বন্দি নির্যাতনের অপ্রকাশিত ৮৭টি ফটোগ্রাফ এবং চারটি ভিডিও টেপ দেখার জন্য আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়ন-এর অনুরোধের প্রেক্ষিতে জেলা জজ অ্যালভিন হেলারস্টিন এই রায় দেন।

ইরাকের রাজধানী বাগদাদের আবু গারিব কারাগারে বন্দি ইরাকিদের ওপর মার্কিন সেনাদের শারীরিক ও যৌন নির্যাতনের ছবিগুলো গত বছর সারা বিশ্বে আলোড়ন তোলে। এই অপরাধে বেশ কয়েকজন মার্কিন সেনাকে কারাদণ্ডও দেওয়া হয়েছে।