চাদের সাবেক প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
ক্ষমতায় থকাকালীন নৃশংসতার অভিযোগে চাদের সাবেক প্রেসিডেন্ট হিসেনি হাবরের বিরুদ্ধে বেলজিয়াম গ্রেফতারি পরোয়ানা জারি করেছে।
একই সঙ্গে বেলজিয়াম সরকার সেনেগালে নির্বাসিত হাবরেকে ব্রাসেলসে পাঠানোর জন্য সেনেগালকে সরকারিভাবে অনুরোধ জানিয়েছে।
চাদে ১৯৮২ থেকে ১৯৯০ সাল পর্যন্ত ক্ষমতায় থাকাকালে প্রেসিডেন্ট হাবরে জনগণের ওপর গ্রেফতার, গণহত্যা এবং নির্যাতন চালিয়েছেন। আর এই অভিযোগেই তার বিরুদ্ধে হেগ্রফতারি পরোয়ানা জারি করা হয়।
মানবাধিকার সংস্থাগুলো প্রেসিডেন্ট হাবরের বিরুদ্ধে ক্ষমতায় থাকাকালে ৪০ হাজার লোককে হত্যা এবং দু’লাখ লোককে নির্যাতনের অভিযোগ এনেছে।
হাবরের বিরুদ্ধে অভিযোগকৃত অপরাধসমূহ সেনেগালের রাইরে সংঘঠিত হয়েছে বিধায় তার বিচার সেনেগালে হতে পারে না বলে দেশটির সর্বোচ্চ আদালত রায় দিলে ১৯৯০ সালে হাবরেকে বিচারের চেষ্টা ব্যার্থ হয়।
কিন্তু এবার বিচারপ্রার্থীরা বেলজিয়ামের ‘ইউনিভার্সাল জুরিসডিকশন’ আইনের আওতায় অভিযোগ করেন। আর এ আইনের আওতায় পৃথিবীর যে কোনো দেশে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিচার হতে পারে।
