২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাজিলের পার্লামেন্টের স্পিকার নির্বাচিত

ব্রাজিলের প্রেসিডেন্ট লুই ইনাসিও লুলা ডি সিলভার ঘনিষ্ঠজন দেশটির পার্লামেন্টের স্পিকার নির্বাচিত হয়েছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Sep 2005, 03:45 PM

Updated : 26 Apr 2022, 06:09 PM

ক্ষমতাসীন জোট সরকারের শরীক দল কমিউনিস্ট পার্টির নেতা আল্ডো রিবেলো (৪৯) প্রতিদ্বন্দ্বী হোসে থমাস নোনোকে স্বল্প ব্যবধানে পরাজিত করে কংগ্রেসের নিম্নকক্ষের স্পিকার নির্বাচিত হন।

ব্রাজিলের সংবিধান অনুযায়ী স্পিকার পদ মর্যাদা প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্টের পরই।

পূর্ববর্তী স্পিকার সেভিরিনো কাভালকানটি ঘুষ গ্রহণের অভিযোগের প্রেক্ষিতে পদত্যাগ করেন।

স্পিকার নির্বাচনের প্রথম রাউন্ডে রিবেলো ও নোনো ৫১২ সদস্যের নিম্নকক্ষের সমান সংখ্যক ভোট পান। পরবর্তীতে দ্বিতীয় দফার ভোটে রিবেলো ২৫৮-২৪৩ ভোটে নোনোকে পরাজিত করতে সক্ষম হন।