ভিয়েতনামে বন্যায় মৃত ও নিখোঁজ অন্তত ৫০ জন
টাইফুন ডামরির কারণে বন্যায় বৃহস্পতিবার ভিয়েতনামের উত্তরাঞ্চলের উপকূলে মৃত ও নিখোঁজের সংখ্যা দাড়িয়েছে অন্তত ৫৪ জনে।
এর মধ্যে ইয়েন বাই প্রদেশে বন্যায় অন্তত ৩৮ জন মারা গেছে ও ৪ জন নিখোঁজ হয়েছে। এদিকে বুধবার রাত পর্যন্ত পুথু প্রদেশের ৩ জন ও হোয়াবিন প্রদেশের ২ জন এবং লাও চাই প্রদেশের ১ জন বেঁচে ছিল বলে বৃহস্পতিবার প্রেস রিপোর্টে জানানো হয়।
সাংবাদিকরা বলেন, পুথুতে পানিতে ডুবন্ত তিনটি লাশ পাওয়া গেলেও তারা কোথায় বাস করত তা জানা যায়নি। অন্যদিকে এ অঞ্চলে বন্যার কারণে অন্তত ২ হাজার ঘরবাড়ি, ৬ হাজার হেক্টর জমির ধান, ব্রিজ, টেলিফোন ও বিদ্যুৎ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়।
গত নয় বছরের এটিই সবচেয়ে শক্তিশালী টাইফুন যার আঘাতে উপকূলের অন্তত ৫ জন নিহত ও ১৩ জন আহত হয়। দেশের কেন্দ্রীয় থুয়াথিনহিউ প্রদেশের উত্তরে কুয়াংনিন প্রদেশে টাইফুনে অন্তত এক লাখ হেক্টর জমির ফসল নষ্ট হয়। অনেক সমুদ্র বাধ ও গাছপালা ক্ষতিগ্রস্থ হয়। এছাড়া ১৩ হাজারেরও বেশি ঘরবাড়ি, স্কুল, অফিস, ধ্বংস হয়।
