প্রজন্ম থেকে প্রজন্মে এইচআইভি ভাইরাসের ক্ষমতা দুর্বল হয়ে পড়ে
মরণঘাতি এইডসের জন্য দায়ী ভাইরাসের শক্তি প্রজন্ম থেকে প্রজন্মে সংক্রমিত হতে হতে দুর্বল হয়ে পড়ে বলে গবেষকরা জানিয়েছেন।
অ্যান্টোয়ার্পের ট্রপিক্যাল মেডিসিন ইন্সস্টিটিউটের একদল গবেষক ১৯৮৬ থেকে ১৯৮৯ এবং ২০০২ থেকে ২০০৩ সময়ের এইচআইভি-১ ভাইরাসের নমুনা নিয়ে এবং তাদের মাঝে তুলনা করে নতুন এ তথ্য দিয়েছেন।
গবেষকরা দেখিয়েছেন, প্রজন্মান্তরে সংক্রমিত নতুন নমুনার ভাইরাসগুলো বহুমাত্রিক নয় এবং এরা ওষুধের প্রতি আরও বেশি সংবেদনশীল। এদিকে অন্য গবেষণায় জানা যায়, প্রজন্মান্তরে সংক্রমিত ভাইরাসের ক্ষেত্রে ঠিক এর উল্টো ঘটনা ঘটে।
গবেষকদের গবেষণার ফলাফল এইডস বিষয়ক একটি সাময়িকীতে সম্প্রতি সম্প্রতি প্রকাশিত হয়েছে।
এনএএম’র এইচআইভি ইনফরমেশন চ্যারিটির সিনিয়র সম্পাদক কিথ এলকর্ন বলেন, এক সময় ভাবা হত এইচআইভি ভাইরাস মানুষের শরীরে প্রবেশ করলে ধীরে ধীরে তার তীব্রতা বৃদ্ধি পেতে থেকে।
তিনি বলেন, এইডসের জীবাণু যখন একজনের শরীর থেকে আরেকজনের শরীরে প্রবেশ করে, তখন শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতার কারণে এইডস জীবাণুর তীব্রতা কমে যায়। আর এভাবে প্রতি ক্ষেত্রেই ভাইরাসের ক্ষমতা কমতে থাকে।
