২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাজিলে নদীর গতিপথ পরিবর্তন পরিকল্পনার প্রতিবাদে বিশপের আমরণ অনশন

ব্রাজিলের রোমান ক্যাথোলিক বিশপ বলেছেন, বিতর্কিত পরিবেশবাদী কর্মসূচি বাতিল না করা হলে তিনি আমরণ অনশন ধর্মঘট চালিয়ে যাবেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Sep 2005, 12:20 PM

Updated : 26 Apr 2022, 06:09 PM

লুইজ ফ্লাভিও ক্যাপিও নামক ৫৯ বছর বয়েসী বিশপ সাও ফ্রান্সিস্কো নদীর একাংশের পানি ভিন্ন দিকে প্রবাহের পরিকল্পনা বাতিলের বিরুদ্ধে প্রতিবাদ করছেন।

সাও ফ্রান্সিস্কো নদীর পানি সেচের মাধ্যমে ব্রাজিলের উত্তর-পূর্বের চারটি খরাপ্রধান রাজ্যে প্রবাহিত করার পরিকল্পনা গ্রহণ করেছে ব্রাজিল সরকার।

বিশপ বলেন, তিনি তার জীবন প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা ডি সিলভার হাতে শপে দিয়েছেন।

সোমবার দুপুর থেকে বিশপ কাপিও খাবার গ্রহণ করছেন না। সামান্য পানি পান করলেও দাবি পূরণ না হলে তিনি মৃত্যুকে বেছে নেবেন বলে সবাই ধারণা করছেন। এমন কি মৃত্যুর পর কোথায় কবর দেওয়া হবে সে ব্যাপারেও লিখিত ঘোষণা দিয়েছেন তিনি।

এদিকে এই কর্মসূচির মাধ্যমে কেবল উত্তর-পূর্ব ব্রাজিলের ধনী ভূমি মালিকরাই লাভবান হবে এবং সাও ফ্রান্সিস্কো নদীর বাধ থেকে বিদ্যুৎ শক্তি উৎপাদন কমে যাবে বলে জানিয়েছেন বিরোধীরা।

ব্রাজিলের পরিবেশ সংস্থা প্রস্তাবটির চূড়ান্ত অনুমোদন করার আগেই বিশপ ক্যাপিও প্রেসিডেন্ট লুলাকে তা স্থগিতের আবেদন জানিয়েছেন।