পশ্চিম তীরে ইসরায়েলি অভিযানে ৩ ফিলিস্তিনি জঙ্গি নিহত
পশ্চিম তীরে রাতভর অভিযানে চালিয়ে ইসরায়েলি সামরিক বাহিনী তিন ফিলিস্তিনি জঙ্গিকে হত্যা করেছে। ফিলিস্তিনি সূত্র বৃহস্পতিবার এ খবর জানায়।
পশ্চিম তীরের জেনিনে বুধবারের মধ্যরাতের ইসরায়েলি অভিযানে আল-আকসা মার্টার্স ব্রিগেডের স্থানীয় নেতা সমির সাদি নিহত হয়েছেন।
নিহত বাকি দু’জন ইসলামিক জিহাদের সদস্য। বারকিন শহরে ইসরায়েলি সেনাবাহিনীর সাথে গুলি বিনিময়ের সময় তারা নিহত হন।
গাজা উপত্যকা থেকে ১২ সেপ্টেম্বর ইসরায়েলি বসতি পূর্ণ প্রত্যাহারের পর থেকে বেশ কিছু সংঘর্ষের ঘটনা ঘটেছে।
এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী অ্যারিয়েল শ্যারনের সাথে ফিলিস্তিনি নেতা মাহমুদ আব্বাসের যে বৈঠক হওয়ার কথা ছিল বুধবার তা স্থগিত ঘোষণা করা হয়েছে।
