পাকিস্তানে সড়ক দুর্ঘটনায় নিহত ৭
পাকিস্তানে চলন্ত ট্রেনের সাথে মিনিবাসের ধাক্কায় কমপক্ষে সাতজন নিহত হয় এবং সাতজন আহত হয়।
পেশোয়ার থেকে একশ’ কি.মি. পূর্বে শাহ মাকসুদ শহরের রেলরোড ক্রসিংয়ে কোনও দায়িত্বপ্রাপ্ত লোক না থাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
হতাহতদের সবাই একই পরিবারের সদস্য বলে জানিয়েছেন আঞ্চলিক পুলিশ প্রধান আতাউল্লাহ ওয়াজির। তারা নিকটাত্মীয়ের এক বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিল। হতাহতদের সবাইকে দ্রুত হাসাপাতালে নিয়ে যাওয়া হয়েছে। খবর বিভিন্ন বার্তাসংস্থার।
