চীন-ভারত সীমান্ত আলোচনা সমাপ্ত
আবারো আলোচনায় বসার সম্মতির মধ্য দিয়ে মঙ্গলবার বেইজিংয়ে দুইদিনের চীন-ভারত সীমান্ত বৈঠক শেষ হয়েছে।
চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় মুখপাত্র কুইন গ্যাং বলেছেন, উপ-পররাষ্ট্র মন্ত্রী দাই বিংগো এবং ভারতীয় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এমকে নারায়ানন নির্ধারিত একটি দিনে নয়া দিল্লীতে পুণরায় আলোচনায় বসতে রাজি হয়েছেন।
দেশ দুটির মধ্যে সম্পর্কের উন্নতি হলে দু’বছর আগে উভয় পক্ষ বিতর্কিত সীমান্ত ইস্যুর সমাধানে কুটনীতিক নিয়োগ করে। এ বছর গোড়ার দিকে চীনা প্রধানমন্ত্রী ওয়েন জিয়াবাও ভারত সফরে এলে দেশ দুটি রাজনৈতিকভাবে ইস্যুটির সমাধানে ১১ দফার একটি রোডম্যাপের ব্যাপারে একমত হয়।
ভারত তিব্বত সীমান্তে ৩৮ হাজার বর্গমাইল এলাকায় চীনের দখলের অবসান চায়। অন্যদিকে চীন প্রধানত অরুনাচল প্রদেশ সংলগ্ন ৯০ হাজার বর্গকিলোমিটার এলাকায় ভারতীয় দখলের অবসান দাবি করে।
