২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গাজায় নতুন করে ইসরাইলি বিমান হামলা

গাজায় আবারও নতুন করে বিমান হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী। তবে এ হামলায় হতাহতের কোন খবর পাওয়া যায় নি।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Sep 2005, 09:10 AM

Updated : 26 Apr 2022, 06:09 PM

ইসরাইল হামলা বন্ধ রাখলে তারাও হামলা চালাবে না বলে ফিলিস্তিনি জঙ্গি গ্রুপ হামাসের ঘোষণার পরও ইসরাইল এ বিমান হামলা চালাল।

গাজায় ইসরাইলি বিমান হামলার আগে ফিলিস্তিনি জঙ্গি সংগঠন হামাস অপহৃত ইসরাইলি ব্যাবসায়ী স্যাসন নোরিয়েলকে চোখ বাধা অবস্থায় তাদের ব্যানারের নিচে বসে থাকার চিত্র সম্বলিত একটি ভিডিও টেপ প্রকাশ করে।

ইসরাইল অধিকৃত গাজা উপত্যকা থেকে বসতি ও সেনা প্রত্যাহারের মাত্র দু’সপ্তাহ পর নতুন করে এ হামলা শুরু করা হল।

গাজা উপত্যকার উত্তরে নেইট হ্যাননে ইসরাইলি সেনারা একটি ব্রিজ ধ্বংস করে দিয়েছে। ইসরাইলের বিরুদ্ধে রকেট হামলা পরিচালনায় ফিলিস্তিনি জঙ্গিরা এই ব্রিজটি ব্যাবহার করত বলে ইসরাইল জানিয়েছে।

বিমান হামলার পাশাপাশি ইসরাইলি বাহিনী গাজার উত্তরাঞ্চলে গোলাবর্ষণ করেছে বলে খবর পাওয়া গেছে। ইসরাইলের দক্ষিণাঞ্চলীয় সাদর্ত শহরে ফিলিস্তিনি রকেট হামলার পর তারা এই হামলা চালায়। ভোর রাতে পৃথক আরেকটি অভিযানে ইসরাইলি সেনারা পশ্চিম তীরের হামাস এবং ইসলামিক জিহাদ গ্রুপের কার্যালয়গুলোতে হামলা চালায়।