চীনের হাইনান দ্বীপে ঘূর্ণিঝড়ের আঘাত
চীনের দক্ষিণাঞ্চলীয় হাইনান দ্বীপে সোমবার প্রচণ্ড বেগে সামুদ্রিক ঘূর্ণিঝড় ডেমরি আঘাত হানে। গত ৩০ বছরের মধ্যে এটিই এ অঞ্চলের সবচে’ বড় ঘূর্ণিঝড়।
ঘুর্ণিঝড়ের আতঙ্কে এক লাখ ৭০ হাজার লোক নিরাপদ আশ্রয়ের সন্ধানে ঘর বাড়ি ছেড়ে পালিয়েছে।
দুর্যোগ ও ত্রাণ কর্মকর্তা জানান, ঘূর্ণিঝড় ডেমরির আঘাতে বহু বাড়িঘর বিধ্বস্ত হয়েছে এবং ধান, রাবার, কলাসহ বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। রোববার থেকে ভারি বৃষ্টি হচ্ছে এবং তা অব্যাহত থাকলে বন্যার আশঙ্কা রয়েছে। হতাহতের খবর এখনও জানা যায়নি।
ঘূণিঝড়ের সময় বাতাসের সর্বোচ্চ গতিবেগ ছিল ঘন্টায় ২০০ কিলোমিটার।
আশির দশকের পর থেকে চীনের বিশেষ অর্থনৈতিক জোন হিসেবে হাইনান সমৃদ্বি লাভ করে। জনসংখ্যা প্রায় ৮০ লাখ।
