২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ড্রাগ টেস্টে ধরা পড়েছে ২৫ ব্রিটিশ সেনা

ব্রিটিশ সেনাবাহিনীর ২৫ সেনার ড্রাগ টেস্টে মাদক সেবনের লক্ষণ ধরা পড়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Sep 2005, 12:08 PM

Updated : 26 Apr 2022, 06:08 PM

তাদের বিরুদ্ধে মাদক সেবনের অভিযোগ প্রমাণিত হওয়ায় সেনাবাহিনী থেকে বরখাস্ত করা হতে পারে বলে জানা গেছে।

ওয়েলস গার্ডের ১১ জন সেনা ও গ্রিন হাওয়ার্ডের ১৪ জন সেনা সামরিক বাহিনীর নিয়মিত মাদক টেস্টে উৎরে যেতে ব্যর্থ হয়েছেন।

প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, অভিযুক্তদের বিরুদ্ধে অভ্যন্তরীণ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে। তাদেরকে বরখাস্ত করা হতে পারে।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন মুখপাত্র জানান, মাদক পরীক্ষায় ১৬ জনের মধ্যে ‘এ’ ক্লাসের, একজনের মধ্যে ‘বি’ এবং অবশিষ্টদের মধ্যে ‘সি’ ক্লাসের মাদকের উপস্থিতি পাওয়া গেছে।

মুখপাত্রটি আরও বলেন, সকল সেনার বিরুদ্ধে আভ্যন্তরীণ ব্যবস্থা নেওয়া হচ্ছে। সেনাবাহিনীর নিয়ম অনুযায়ী, তাদেরকে সেনাবাহিনী থেকে বরখাস্তের সম্ভাবনাই বেশি।

ফার্স্ট ব্যাটালিয়ান ওয়েলস গার্ডস সম্প্রতি ইরাক থেকে ফেরত এসেছে।