২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বার্ড ফ্লুতে ইন্দোনেশিয়ায় মহিলার মৃত্যু

ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার এক হাসপাতালে সোমবার বার্ড ফ্লু ভাইরাসের আক্রমণে এক মহিলার মৃত্যু হয়েছে। হাসপাতালের একজন চিকিৎসক এ খবর জানিয়েছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Sep 2005, 11:24 AM

Updated : 26 Apr 2022, 06:09 PM

দেশটিতে ইতোমধ্যে বার্ড ফ্লু ভাইরাসে চার জনের মৃত্যু হয়েছে।

হাসপাতালের সহকারি প্রধান সারদিকিন গিরিপুত্র জানান, বৃহস্পতিবার ২৭ বছর বয়সী ওই মহিলা হাসপাতালে ভর্তি হন।

গিরিপুত্র আরও জানান, প্রাথমিক টেস্টে দেখা গেছে ওই মহিলা বার্ড ফ্লু ভাইরাসে আক্রান্ত ছিলেন। আমরা তার সেরেলজি টেস্ট করেছি এবং বার্ড ফ্লু ভাইরাসের উপস্থিতি দেখতে পেয়েছি।

অজ্ঞাতকারণে তার বাড়িতে মরে যাওয়া মুরগীর মাধ্যমে সংক্রামিত হয়েছেন বলে তিনি জানান।

দ্বীপ রাষ্ট্রটির ৩৩টি প্রদেশের মধ্যে ২২টি প্রদেশে বার্ড ফ্লুর অস্তিত্ত্ব শনাক্ত করা গেছে। বার্ড ফ্লু রোধে ২০০৩ সালের পর থেকে এখন পর্যন্ত ইন্দোনেশিয়া নয় দশমিক পাঁচ মিলিয়নেরও বেশি মুরগী হত্যা করেছে।

এশিয়ার বিভিন্ন দেশে এখন পর্যন্ত বার্ড ফ্লুতে আক্রান্ত হয়ে ৬৪ জনের মৃত্যুর ঘটনা ঘটেছে।