চীনে দশ ভাগের এক ভাগ লোক ষাটোর্ধ্ব
জন্মহার কমলেও চীনে সাদা চুলওয়ালা লোকের সংখ্যা বার্ষিক তিন শতাংশ হারে বৃদ্ধি পাচ্ছে।
দেশটিতে এখনই ষাটোর্ধ্ব লোকের সংখ্যা দশ ভাগের একভাগ, সংখ্যার দিক থেকে ১৩ কোটি।
২০১৫ সালে এ সংখ্যা হবে ২০ কোটি এবং ২০২৫ সাল নাগাদ হবে ২৮ কোটি। দক্ষিণাঞ্চলীয় ইউনান প্রদেশের রাজধানী কুনমিং-এ সম্প্রতি ওল্ড এজ কেয়ারের ওপর অনুষ্ঠিত এক ফোরামে এ তথ্য জানানো হয়।
