২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বসরায় ২ ব্রিটিশ সেনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

ইরাকের দক্ষিণাঞ্চলীয় বসরা শহরের একজন বিচারক দুই ব্রিটিশ সেনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Sep 2005, 03:06 PM

Updated : 26 Apr 2022, 06:08 PM

সোমবার ব্রিটিশ সামরিক বাহিনীর সাথে স্থানীয় জনতার সংঘর্ষের সময় কয়েক জনের মৃত্যুর ঘটনায় ওই দুই সেনার বিরুদ্ধে বিচারক গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

তবে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন মুখপাত্র জানিয়েছেন, গ্রেপ্তারি পরোয়ানার আইনগত কোন ভিত্তি নেই।

সোমবার ব্রিটিশ সামরিক বাহিনী বসরা পুলিশ স্টেশনে হামলা চালিয়ে সেখানে আটককৃত দুই ব্রিটিশ সেনাকে ছাড়িয়ে নিয়ে যায়।

মুখপাত্রটি আরও জানিয়েছেন, গ্রেপ্তারি পরোয়ানা জারির খবরটি তিনি শুনেছেন। তবে তিনি এ ব্যাপারে বিস্তারিত কিছু জানে না।

ব্রিটিশ সামরিক বাহিনীর মুখপাত্র মেজর স্টিভ মেলবোর্ন জানান, ইরাকি সরকার ও জোট বাহিনীর মধ্যে সমঝোতার ভিত্তিতে দুই সেনাকে স্বাভাবিক বিচার প্রক্রিয়া থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তাদের এ ধরনের গ্রেপ্তারি পরোয়ানা জারি করার কোন অধিকার নেই বলে তিনি জানান।