টেক্সাস, লুইজিয়ানার উপকূলীয় এলাকায় আঘাত হেনেছে হারিকেন রিটা
ঘন্টায় ১২০ মাইল বেগে ধেয়ে আসা সামুদ্রিক ঘূর্ণিঝড় রিটা শনিবার সকালে (বাংলাদেশ সময় দুপুর ১২৪৫ টা) মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাস ও লুইজিয়ানার উপকূলীয় এলাকায় আঘাত হেনেছে।
হারিকেন ক্যাটরিনার ক্ষতি কাটিয়ে উঠতে না উঠতেই হারিকেন রিটার আঘাতে সৃষ্ট বন্যায় নিউ অরলিন্স রাজ্যে আবার বন্যা শুরু হয়েছে।
আবহাওয়াবিদরা এর আগে হারিকেন রিটা শনিবার সকালে দক্ষিণপশ্চিম লুইজিয়ানা ও টেক্সাস উপকূলে আঘাত হানতে পারে বলে সতর্কবানী জানিয়েছিলেন। তবে ঝড়ের তীব্রতা পাঁচ ক্যাটাগরি থেকে কমে তিনি নেমে এসেছে বলে তারা জানিয়েছেন।
মেক্সিকো উপসাগরে রিটা ১৬৫ মাইল বেগে আঘাত হানে।
কর্মকর্তারা জানিয়েছেন, শহরের ৫৭ হাজার অধিবাসীর প্রায় প্রত্যেককেই নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।
