সমকামী ধর্মযাজকদের নিষিদ্ধ ঘোষণা করতে যাচ্ছে ভ্যাটিকান
কোন সমকামী পুরুষ যাজক হতে পারবেন না বলে ভ্যাটিকানে নতুন এক নিয়ম চালু করতে যাচ্ছে। এমন কি কৌমার্যব্রত পালনের প্রতিশ্রুতি দিলেও সমকামী কাউকে যাজক হিসেবে নিয়োগ দেওয়া হবে না।
মার্কিন এক ধর্মযাজকের শিশু যৌনাচারের সঙ্গে জড়িত থাকার পর প্রয়াত পোপ দ্বিতীয় জন পল সমকামিতার ব্যাপারে ক্যাথলিক চার্চের নীতিমালা পর্যালোচনা করার নির্দেশ দিয়ে যান। আগামী মাসে এ ব্যাপারে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।
ভ্যাটিকান বরাবরই সমকামিতার বিরোধিতা করে আসছে। সমকামিতাকে সেখানে ‘প্রকৃত বিশৃঙ্খলতা’ বলে বিবেচনা করা হয়।
কিন্তু ক্যাথলিক ধর্মানুসারীদের একাংশ সমকামিতায় বিশ্বাসী হওয়ায় বিষয়টি রোমের সঙ্গে আলোচনা করে তা নির্ধারণ করা হবে বলে জানা গেছে।
ধর্ম যাজকদের মধ্যে সমকামিতা নিষিদ্ধ হলেও কৌমার্যব্রত পালনকারীরা যাজক হতে পারতেন।
পরিসংখ্যান মতে, শতকরা ২৫ শতাংশেরও বেশি মার্কিন ক্যাথলিক যাজক সমকামি।
এ মাসে যুক্তরাষ্ট্রের ২২৯ জন ক্যাথলিক ধর্মানুসারীদের ওপর তদন্ত শুরু হবে। এ্যাপোস্টোলিক ভিসিটেশন নামে পরিচিত ওই তদন্তে যাজকদের মধ্যে সমকামিতার বিষয়টি তদন্ত করে দেখা হবে।
মূলত অ্যাঙ্গলো গীর্জায় সমকামি যাজক এবং ধর্মাধ্যক্ষ নিয়োগের পর ক্যাথোলিক গীর্জাকে স্বচ্ছ রাখতেই এ পদক্ষেপের কথা চিন্তা করেন পোপ দ্বিতীয় জন পল। পর্যবেক্ষকরা বলেন, ক্যাথলিক সম্প্রদায়কে রক্ষণশীল ও ঐতিহ্যবাহী করে তোলার প্রতিশ্রুতি পূরণের জন্যই তিনি এমনটা করছেন।
