অটোম্যান সাম্রাজ্যে আর্মেনিয়ানদের হত্যাকাণ্ডের উপর বিতর্ক করবে তুরস্ক
অটোম্যান শাসনামলে আর্মেনিয়ানদের গণহত্যার ব্যাপারে তুরস্কের বিশ্ববিদ্যালয়ের পন্ডিতরা চলতি সপ্তাহে একটি উন্মুক্ত কনফারেন্সের আয়োজন করতে যাচ্ছে।
রাজধানী ইস্তাম্বুলের একটি বিশ্ববিদ্যালয় আর্মেনিয়ান গণহত্যার উপর শুক্রবার কনফারেন্স হওয়ার কথা থাকলেও আদালতের বিধি নিষেধের কারণে বিতর্কিত অনুষ্ঠানটি আর অনুষ্ঠিত হতে পারেনি। তবে নগরীতে কনফারেন্সটি শুরু হওয়ার সম্ভাবনা আবারও দেখা দিয়েছে। শনিবারে কনফারেন্সটি শুরু হতে পারে।
তুরস্কে অটোম্যান শাসনামলে গণহত্যা সম্পর্কে আলোচনা করা সামাজিকভাবে অগ্রহণযোগ্য একটি ব্যাপার।
ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) যোগদানের ব্যাপারে তুরস্ক দুই সপ্তাহের মধ্যে আলোচনা শুরু করতে যাচ্ছে। কনফারেন্স অনুষ্ঠানের ভেন্যু পছন্দের ক্ষেত্রে আদালতের নিষেধাজ্ঞার কারণে ব্রাসেলস প্রতিবাদ জানিয়েছিল।
কয়েক দশকজুড়ে অটোম্যান শাসনাধীন হাজার হাজার আর্মেনিয়ানদের হত্যার ঘটনাকে গণহত্যা বলে প্রতিষ্ঠিত করতে আর্মেনিয়ানরা প্রচারণা চালিয়ে যাচ্ছে। অটোম্যান সাম্রাজ্যের কবলে পড়ে এক মিলিয়নেরও বেশি আর্মেনিয়ান প্রাণ হারিয়েছে বলে তারা জানিয়েছে।
কনফারেন্স আয়োজনের বিপক্ষে অভিযোগের প্রেক্ষিতে ইস্তাম্বুলের একটি আদালত বসফরাস ইউনিভার্সিটির কনফারেন্স নিষিদ্ধ ঘোষণা করে। তবে বিলগির অপর একটি বিশ্ববিদ্যালয় আলোচনার পথ উন্মুক্ত করে দিয়েছে।
বিশ্ববিদ্যালয়ের সভাপতি আইদিন ইউগার বলেন, চিন্তা ও মত প্রকাশের স্বাধীনতার বিষয়টি বিবেচনায় এনে কনফারেন্স আয়োজনের জন্য আমাদের হলঘর বরাদ্দ দিতে আমরা সিদ্ধান্ত নিয়েছি।
আদালতের রুলিংয়ের ব্যাপারে সরকারের অনেক নেতাই অসন্তোষ প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রী রেসিপ তাইপ এরদোগান রুলিংকে গণতান্ত্রিক ও মুক্তির প্রক্রিয়ার ক্ষেত্রে বাধা বলে আখ্যায়িত করেছেন।
ইউরোপীয় ইউনিয়নের এনলার্জমেন্ট বিষয়ক কমিশনার ক্রিজটিনা ন্যাগি বলেছেন, তুরস্কের জনগণকে তার ইতিহাস চর্চা থেকে বিরত রাখতে আদালত যে রুলিং জারি করেছে, ব্রাসেলস বলিষ্ঠভাবে তার প্রতিবাদ জানাচ্ছে।
