২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গাজায় বিষ্ফোরণে ১৫ ফিলিস্তিনি নিহত

গাজা উপত্যকার উত্তরে জাবালিয়া উদ্বাস্তু শিবিরের কাছে হামাসের একটি সমাবেশে প্যারেডের সময় বিস্ফোরণে ১৫ জন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Sep 2005, 09:30 AM

Updated : 26 Apr 2022, 06:08 PM

হামাস এ ঘটনার জন্য ইসরাইলকে দায়ী করেছে। তবে ইসরাইল এ অভিযোগ অস্বীকার করেছে। অন্যদিকে ফিলিস্তিনের ফাত্তাহ গ্রুপ হামলার জন্য হামাসকে দায়ী করেছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বিষ্ফোরণের কিছুক্ষণ আগে অনেক শিশুসহ বিশাল জনতা একটি ট্রাকের চারদিকে ভিড় করে। প্যারেড চলাকালীন সময়েই বিস্ফোরণটি ঘটে। বিষ্ফোরণের পর অনেক উঁচু পর্যন্ত ধোঁয়া দেখা যায় এবং অনেককে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।

এ মাসের শুরুতে গাজা ভূখন্ড থেকে ইসরাইলি সেনা ও বসতি উচ্ছেদের পর এটাই সবচে ভয়ংকর হামলা।

এ ঘটনার কয়েকঘন্টা আগে পশ্চিম তীরের তুলকারেম শহরে ইসরাইলি হামলায় তিন জঙ্গি নিহত হলে ফিলিস্তিনের ইসলামিক জিহাদের জঙ্গিরা ইসরাইলে রকেট হামলা চালায়। তবে এতে কোন হতাহতের খবর পাওয়া যায়নি।