২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাগদাদে গাড়ি বোমা হামলায় ৫ জন নিহত, আহত ৭

বাগদাদের কেন্দ্রস্থলে শুক্রবার এক গাড়ি বোমা বিস্ফোরণে অন্তত ৫ জন নিহত ও ৭ জন আহত হয়েছে। অভ্যন্তরীণ বিষয়ক মন্ত্রনালয়ের এক কর্মকর্তা একথা জানান।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Sep 2005, 04:15 PM

Updated : 26 Apr 2022, 06:08 PM

পুলিশ মেজর মোহাম্মদ ইউনুস জানান, বাব-আল-শারজি এলাকায় আল-তায়ারান চত্বরে বেলা সাড়ে ১১ টার দিকে যাত্রীবাহী একটি বাসের ভেতরে বিস্ফোরক লুকানো অবস্থায় হামলাকারী অবস্থান করছিল।

ওই চত্বরের বাস স্টেশনে বাসটি থামানোর পরপরই বিস্ফোরণ ঘটানো হয়।

তিনি আরও জানান, হামলাকারী তার শার্টের নিচে শরীরে বেল্ট দিয়ে বিস্ফোরক বেঁেধ রেখেছিল।

এদিকে রাজধানী বাগদাদের ৭০ কিলোমিটার পশ্চিমে ফালুজা ও রামাদি শহরে রাস্তার পাশে পেতে রাখা বোমা বিস্ফোরণে এক মার্কিন সৈন্য নিহত এবং একজন আহত হয়েছে বলে সেনাবাহিনীর এক বিবৃতিতে জানানো হয়। রাস্তায় নজরদারির সময় এই ঘটনা ঘটে।

এই নিয়ে এ পর্যন্ত নিহত মার্কিন সৈন্য সংখ্যা দাঁড়িয়েছে ১৯১১।