যুক্তরাষ্ট্রে ইহুদী বোমা চক্রান্তকারীকে কারাদণ্ড
লস অ্যাঞ্জেলস-এর একটি মসজিদ এবং লেবানিজ বংশোদ্ভূত এক কংগ্রেস সদস্যের কার্যালয় বোমা মেরে উড়িয়ে দেওয়ার চক্রান্তের দায়ে অভিযুক্ত ইহুদি চরমপন্থী আর্ল ক্রুগেলকে ২০ বছরের কারাদণ্ড প্রদান করেনছেন যুক্তরাষ্ট্রের একটি আদালত।
৬২ বছর বয়স্ক ক্রুগেল তার বিরুদ্ধে আনীত অভিআেগসমূহ স্বীকার করলে তাকে এ সাজা দেওয়া হয়।
মার্কিন জেলা জজ রোনাল্ড লিউ বলেছেন, ক্রুগেলের অপরাধ সে ‘সবচে হীন উপায়ে বিদ্বেষ ছড়াচ্ছিল’। এফবিআই কর্মকর্তারা ২০০১ সালের নভেম্বরে ক্রুগেল এবং রুবিনকে তাদের বাড়ি থেকে গ্রেফতার করে।
তদন্তকারী কর্মকর্তারা তাদের কাছ থেকে লস অ্যাঞ্জেলসের উপকণ্ঠের কালভার সিটির কিং ফাহাদ মসজিদে নিক্ষেপের জন্য বোমার সরজ্ঞামাদি উদ্ধার করেন। একই সাথে লেবানিজ বংশোদ্ভূত কংগ্রেস সদস্য দারেল ইসার কর্যালয়ে বিষ্ফোরক রাখার ষড়যন্ত্রের অভিযোগেও তাদেরকে অভিযুক্ত করা হয়।
২০০২ সালের নভেম্বরে বিচারের আগেই রুবিন গলায় চুরি চালিয়ে আত্মহত্যা করে বলে কারা কর্তৃপক্ষ জানায়।
