কিরগিজস্তানে বন্দুকধারীদের গুলিতে এমপি নিহত
কিরগিজস্তানে বন্দুকধারীদের গুলিতে এক এমপি নিহত হয়েছেন।
বেম্যান এরকিনবায়েভ (৩৮) নামের ওই এমপি এবং ধনাঢ্য ব্যাবসায়ী রাজধানী বিসকেকে নিজের বাড়িতে ফেরার সময় গলায় এবং পাঁজরে বন্দুকধারীদের গুলিতে নিহত হন। গত মার্চ মাসে দেশটির প্রেসিডেন্ট আসকার আকায়েভের উৎখাতের বিক্ষোভে তিনি সক্রিয় ভূমিকা রেখেছিলেন।
কিরগিজস্তানে এ বছরের শুরুতে প্রেসিডেন্ট বিরোধী বিক্ষোভে আরম্ভ হওয়ার পর থেকে এরকিনবায়েভকে নিয়ে দুইজন পার্লামেন্ট ডেপুটি খুন হলেন।
দক্ষিণাঞ্চলীয় ওশ শহরে অনেকগুলো দোকানপাট এবং হোটেলের মালিক, সাবেক কুস্তিগীর এরকিনবায়েভ অপরাধ জগতের সাথে জড়িত ছিলেন বলে ব্যাপক গুজব রয়েছে।
