২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রীলংকায় জরুরি অবস্থার মেয়াদ আরও এক মাস বেড়েছে

শ্রীলংকার পার্লামেন্ট বুধবার দেশটিতে জারিকৃত জরুরি অবস্থা আরও এক মাস সম্প্রসারণের পক্ষে ভোট দিয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Sep 2005, 11:32 AM

Updated : 26 Apr 2022, 06:08 PM

আগামী ১৭ নভেম্বর অনুষ্ঠিতব্য প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণা অভিযানের মধ্যেই এই অবস্থা বর্ধিত করা হল।

পার্লামেন্টে ১১৮-২৪ ভোটে জরুরি অবস্থা সম্প্রসারণের প্রস্তাব অনুমোদিত হয়েছে। এই অবস্থাধীনে নিরাপত্তা রক্ষী ও পুলিশ সদস্যরা দীর্ঘ মেয়াদের জন্য সন্দেহভাজনদের গ্রেপ্তার করতে ও হাজতে পাঠাতে পারবে। একইসঙ্গে এই অবস্থা ব্যাক্তি স্বাধীনতাকেও সীমাবদ্ধ করবে।

শ্রীলংকার ক্ষমতাসীন দল, প্রধান মার্কসবাদী মিত্র দল এবং প্রধান বিরোধী দল কঠোর এই আইনগুলোর সম্প্রসারণের পক্ষে ভোট দিলেও পার্লামেন্টের সংখ্যালঘু তামিল সদস্যরা এর বিরোধিতা করে।

পররাষ্ট্রমন্ত্রী লক্ষণ কাদির গামা আততায়ীর হাতে নিহত হওয়ার দশ দিন পর ১২ আগস্ট প্রথম শ্রীলংকায় এই জরুরি অবস্থা জারি করা হয়। পররাষ্ট্রমন্ত্রীকে হত্যার জন্য সরকার তামিল টাইগারদের অভিযুক্ত করছে। তবে বিদ্রোহীরা এ অভিযোগ নাকচ করে দিয়েছে।