২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাজ্যে সন্দেহভাজন বোমা হামলাকারীকে ফিরিয়ে আনার হচ্ছে

লন্ডনে ২১ জুলাই পাতাল রেলে বোমা হামলার সন্দেহভাজন চেষ্টাকারীদের একজনকে ব্রিটেনে ফিরিয়ে নিয়ে আসার প্রক্রিয়া শুরু হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Sep 2005, 11:04 AM

Updated : 26 Apr 2022, 06:08 PM

পশ্চিম লন্ডনের শেফার্ডস বুশ পাতাল রেল স্টেশনে বোমা হামলার চেষ্টার অভিযোগে ঘটনার এক সপ্তাহ পরে ইতালির রাজধানী রোমে হুসেইন ওসমানকে (২৭) গ্রেফতার করা হয়। রোম থেকে লন্ডনে নিয়ে আসার পরপরই হামদি ইসাক নামে পরিচিত ওসমানকে গ্রেপ্তার ও অভিযুক্ত করা হবে এবং হামলার ব্যাপারে প্রশ্ন করা হবে।

সপ্তাহান্তে তাকে আদালতে হাজির করা হবে বলে জানা গেছে। বন্দি প্রত্যাবর্তনের বিরুদ্ধে ওসমান যে আবেদন করেছিলেন, মঙ্গলবার তা খারিজ হয়ে গেছে।

নতুন প্রণীত ইউরোপীয় গ্রেপ্তারি পরোয়ানা আইনের জন্য ওসমানকে লন্ডনের হাতে সমর্পণের ব্যাপারটি একটি পরীক্ষামূলক চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে। নতুন এই আইনের আওতায় ইউরোপীয় দেশগুলো নিজেদের মধ্যে দ্রুততার সাথে বন্দি বিনিময় করতে পারবে।

লন্ডনে পৌঁছামাত্রই তাকে ইতোমধ্যেই জারিকৃত গ্রেপ্তারি পরোয়ানার আওতায় গ্রেপ্তার করা হবে। ওসমানকে উচ্চ নিরাপত্তা সম্পন্ন বেলমার্শ বো স্ট্রিটের ম্যাজিস্ট্রেটের আদালতে হাজির করা হবে।