২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টেক্সাস ও লুজিয়ানায় জরুরী অবস্থা ঘোষণা করেছেন বুশ

মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ টেক্সাস ও লুজিয়ানা রাজ্যে জরুরী অবস্থা ঘোষনা করেছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Sep 2005, 10:52 AM

Updated : 26 Apr 2022, 06:08 PM

ওই দুটি রাজ্যের দিকে সামুদ্রিক ঘূর্ণিঝড় রিতা প্রবল বেগে ধেয়ে আসায় এবং মারাত্মকভাবে আঘাত হানার সম্ভাবনা থাকায় তিনি এ ঘোষণা দিয়েছেন বলে হোয়াইট হাউস জানিয়েছে।

যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলীয় রাজ্যগুলোতে প্রাকৃতিক বিপর্যয় কাটিয়ে ওঠার জন্য বিশেষ ফেডারেল তহবিল গঠনের উদ্যোগ নেয়া হবে।

হোয়াইট হাউস জানিয়েছে, বুধবার প্রেসিডেন্ট বুশ রাজ্য দুটিতে আর্থিক সহায়তা দানের জন্য ফেডারেল পর্যায়ে নির্দেশ দিয়েছেন। এছাড়াও তিনি ২০ সেপ্টেম্বর থেকে আক্রান্ত এলাকায় স্থানীয়দের সহযোগিতা করারও নির্দেশ দিয়েছেন।

এ সপ্তাহে শক্তিশালী ঝড়টি টেক্সাস উপকূলীয় অঞ্চলে আঘাত হানবে বলে ধারণা করা হচ্ছে।