২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঘুষ গ্রহণের অভিযোগে ব্রাজিলের স্পিকারের পদত্যাগ

ব্রাজিলের সবচে’ প্রবীণ রাজনীতিবিদদের একজন এবং কংগ্রেসের নিম্ন কক্ষের স্পিকার ঘুষ গ্রহণের অভিযোগে পদত্যাগ করেছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Sep 2005, 10:36 AM

Updated : 26 Apr 2022, 06:08 PM

সেভেরিনো ক্যাভালকান্টি নামক ৭৪ বছর বয়স্ক স্পিকার এ অভিযোগ অস্বীকার করলেও ব্যাপক চাপের মুখে তিনি পদত্যাগ করেন।

তার বিরুদ্ধে একজন ব্যবসায়ীর কাছ থেকে ঘুষ গ্রহণের অভিযোগ আনা হয়েছে।

সাম্প্রতিক মাসগুলোতে ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভার ওয়ার্কার পার্টির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ শোনা যাচ্ছে। ক্যাভালকান্টি ওই দলের সদস্য না হলেও দলটির পক্ষের লোক বলে জানা গেছে।

ব্রাজিলের সংবিধান অনুযায়ী নিম্ন কক্ষের নেতা রাষ্ট্র পরিচালনার তৃতীয় ব্যক্তি হিসেবে বিবেচিত হয়ে থাকে। খুব শিগগিরই ক্যাভালকান্টির স্থলে তার উত্তরসূরীকে নিয়োগ দেয়া হবে।

সংসদীয় রেস্তরাঁর মালিক অভিযোগ করে যে, ক্যাভালকান্টি ২০০২ ও ২০০৩ সালে সংসদে খাদ্য সরবরাহ চুক্তি বহাল রাখার জন্য তার কাছ থেকে ৪৮ হাজার মার্কিন ডলার ঘুষ গ্রহণ করেন।

ক্যাভালকান্টি অভিযোগ অস্বীকার করলেও ঘুষের অর্থ গ্রহণের কাগজে তার স্বাক্ষর তাকে দোষী প্রমাণ করে দেয়। তিনি তার সহকারীকে দিয়ে ওই অর্থ ভাঙিয়েছিলেন।

ব্রাজিলের কংগ্রেসের স্বচ্ছতা নিয়ে বারবার প্রশ্ন ওঠায় নতুন করে কংগ্রেসের সূচনা করা জরুরি হয়ে উঠেছে।

ওই অভিযোগের পরিপ্রেক্ষিতে ২০০৬ সালে লুলার সরকারের পুনঃনির্বাচনের সুযোগ বিনষ্টসহ অর্থনৈতিক সংস্কার কর্মসূচিও বাধাগ্রস্ত হয়েছে।