আগামী বছর ভারত, রাশিয়া, চীনের ত্রিপক্ষীয় বাণিজ্য সম্মেলন
ভারত, রাশিয়া ও চীন বিভিন্ন ক্ষেত্রে নিজেদের মধ্যকার সম্পর্ককে শক্তিশালী করতে আগামী বছরে ত্রিপক্ষীয় বাণিজ্য সম্মেলনে করবে বলে সম্মত হয়েছে।
মঙ্গলবার অনুষ্ঠিত বার্ষিক ত্রিদেশীয় বৈঠকে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী কে নটবর সিং আনীত প্রস্তাবটিকে উৎসাহের সাথে স্বাগত জানিয়েছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সেরগেই ল্যাভরভ এবং চীনা পররাষ্ট্রমন্ত্রী লি ঝাওজিং। নয়া দিল্লীতে অনুষ্ঠিতব্য এই সম্মেলনের দিন তারিখ পারস্পরিক আলোচনার মাধ্যমে পরে নির্ধারণ করা হবে বলে তারা সাংবাদিকদের জানিয়েছেন।
নটবর সিং জ্বালানিকে এই তিন দেশের মধ্যে ‘গুরুত্বপূণৃ ক্ষেত্র’ হিসেবে উল্লেখ করেছেন। রুশ ও চীনা পররাষ্ট্রমন্ত্রীরাও উত্তর ও মধ্য এশিয়ার তেল সরবরাহকারী দেশগুলোকে ২৫ নভেম্বর নয়া দিল্লীতে এক গোল টেবিল বেঠকে যোগদানের জন্য ভারতের আহ্বানকে স্বাগত জানিয়েছেন।
সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন-এর সম্মেলনে সন্ত্রাস ও মাদক পাচার রোধে ব্যবস্থা গ্রহণ এবং ইরানের পারমাণবিক অস্ত্র কর্মসূচির ইস্যুটি ঐক্যমতের ভিত্তিতে মীমাংসার কথাও উল্লেখ করা হয়।
