কনডমের প্যাকেটে ক্লিনটন, মনিকা
সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন নিজের যৌন কেলেঙ্কারি, এইডস সচেতনতা ও প্রতিকারসহ বিভিন্ন কারণে চাইনিজদের কাছে পরিচিত। কিন্তু দক্ষিণ চীনের একটি কোম্পানি ‘ক্লিনটন’ নাম দিয়ে বাজারে ছাড়ছে কনডম।
শুধু ক্লিনটন নয়, কোম্পানি তার সাবেক প্রেয়সী মনিকা লিউনস্কির নামেও তারা কনডম বাজারজাত করছে।
কোম্পানির জেনারেল ম্যানেজার লিউ ইয়েনহু বলেছেন যে, চীনে তার কোম্পানিই প্রথম এরকম দু’জন আন্তর্জাতিক সেলিব্রিটির নামে পণ্যের ট্রেডমার্ক হিসেবে ব্যাবহার করেছে। এগুলি অত্যন্ত সাধারণ পশ্চিমা নাম হওয়ায় এটি ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস-এর আওতায় পড়বে না বলে তিনি জানান।
