যুক্তরাজ্যে বিলম্ব গর্ভপাত ‘আইনসিদ্ধ’
বিলম্ব গর্ভপাতের জন্য দেশের বাইরে প্রেরণ আইন ভঙ্গ নয় বলে সম্প্রতি একটি তদন্তে জানা গেছে।
প্রধান মেডিকেল অফিসার স্যার লিয়াম ডোনাল্ডসন তার রিপোর্টে ব্রিটিশ প্রেগন্যান্সি সার্ভিসের সমালোচনা করেছে।
জানা যায়, ওই প্রতিষ্ঠান একজন মহিলা সাংবাদিককে বিলম্ব গর্ভপাতের জন্য স্পেনের এক হাসপাতালে প্রেরণ করে। মহিলাটি ২৬ সপ্তাহের গর্ভবতী ছিলেন। কিন্তু যুক্তরাজ্যের নিয়মানুযায়ী কেবল ২৪ সপ্তাহের গর্ভবতীদের গর্ভপাত ঘটানো যাবে।
ব্রিটিশ প্রেগন্যান্সি অ্যাডভাইজরি সার্ভিসের পক্ষ থেকে বলা হয়, তারা এ তদন্তে সন্তুষ্ট।
প্রধান মেডিকেল কর্মকর্তা বলেন, ব্রিটিশ প্রেগন্যান্সি অ্যাডভাইজরি সার্ভিস প্রতি বছর ৫০ হাজার ব্যক্তিমালিকানাধীন এবং এনএইচএস গর্ভপাত ঘটিয়ে থাকে এবং এ ব্যাপারে তারা মহিলাদের যথাযথ পরামর্শ দেয় না।
তিনি তার রিপোর্টে বলেন, যেসব মহিলা বিলম্ব গর্ভপাতে ইচ্ছুক, তাদের অভিজ্ঞ উপদেষ্টার সাহায্য নেওয়া উচিত।
ইতোমধ্যে প্রতিষ্ঠানটি বিলম্ব গর্ভপাতে ইচ্ছুক মহিলাদের স্পেনের হাসপাতালে প্রেরণ বন্ধ রেখেছে।
স্যার লিয়াম বিলম্ব গর্ভপাতের জন্য সব গর্ভপাত প্রতিষ্ঠানকেও জাতীয় নীতিমালা মেনে চলার আহ্বান জানিয়েছেন এবং এ ব্যাপারে অযাচিত বিলম্বের ব্যাপারে প্রতিনিয়ত লক্ষ্য রাখার কথা বলেছেন।
