সুদানে বিদ্রোহীরা দারফুরের একটি শহর দখল করে নিয়েছে
সুদান লিবারেশন আর্মির (এসএলএ) বিদ্রোহীরা সোমবার যুদ্ধবিধ্বস্ত দারফুরের দক্ষিণাঞ্চলীয় শেইরিয়া শহর দখল করে নিয়েছে। সংঘর্ষে হতাহতের কোন খবর জানা যায়নি।
পৃথক আরেক ঘটনায় প্রায় তিন হাজার উট চুরির প্রতিশোধ নিতে সরকারপন্থী রক্ষীবাহিনীর সদস্যরা মারা পাহাড়ের শক্তিশালী বিদ্রোহী ঘাঁটিগুলোতে হামলা করলে কমপক্ষে ৩০ জন নিহত হয়।
গত সপ্তায় আবুজায় শান্তি আলোচনা পুণরায় শুরু হওয়ার পর ক্রমবর্ধমান সংঘাত এড়াতে সুদানস্থ জাতিসংঘ মিশন সংঘাতরত সকল পক্ষকে সংযম প্রদর্শণের অহবান জানিয়েছে।
আবুজা শান্তি আলোচনায় অংশগ্রহনরত এসএলএ প্রতিনিধি দলের প্রধান আবদুল রাহমান মুসা সরকার এবং জানজাওইদ রক্ষী সেনাদের শান্তি আলোচনা চলাকালে হামলা চালানোর অভিযোগ এনে বলেছেন, আনেক এলাকায় তারা অগ্নি সংযোগ ও লুটতরাজ এবং বহু নারীকে ধর্ষণ করেছে।
ইতোমধ্যে দেশটির দক্ষিণাঞ্চলে বিচ্ছিন্নতাবাদী বিদ্রোহের অবসান ঘটাতে চুক্তি স্বাক্ষরের আট মাস পর একটি জাতীয় ঐক্যের সরকার স্বীকৃত হয়েছে।
জুলাই মাসে দক্ষিণ সুদানের নেতা জন গারাং-এর মৃত্যুর কারণে ক্ষমতার ভারসাম্যপূর্ণ এই মন্ত্রীসভার ঘোষণা বিলম্বিত হয়েছে বলে কর্মকর্তারা জানান।
তুলনামূলকভাবে কয়েকমাসের শান্ত অবস্থার পর দারফুরে গত কয়েকদিনে সরকারপন্থী রক্ষীবাহিনী ও বিদ্রোহী পক্ষের মধ্যে হামলা ও পাল্টা হামলার খবর পাওয়া গেছে।
