ইরানের প্রতি পশ্চিমা হুমকির বিরোধিতায় রাশিয়া ও চীন
ইরানের বিতর্কিত পরমাণু কর্মসূচির ইস্যুটিকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে পাঠাতে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনয়নের (ইইউ) প্রচেষ্টার প্রকাশ্য বিরোধিতা করেছে রাশিয়া এবং চীন।
ইরানের বিরুদ্ধে অবরোধ আরোপের সম্ভাব্য পশ্চিমা পরিকল্পনায় বাধা প্রদানের অভাস ব্যাক্ত করে মস্কো ও বেইজিং বলেছে বর্তমান, পরিস্থিতি অপবির্তনীয় নয়।
অন্যদিকে ইরান একথা বলে সতর্ক করে দিয়েছে যে, নিরাপত্তা পরিষদে পাঠানো হলে সে তার পারমাণকি ক্ষেত্রগুলো পরিদর্শণ করতে দেবে না।
ইরানের প্রধান পরমাণু বিষয়ক আলোচক আলি লারিজানি বলেছেন ‘জোর জবরদস্তির’ ভাষা অব্যাহত’ থাকলে তেহরান পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তি (এনপিটি) উপড়ে ফেলা এবং ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কথা বিবেচনা করবে।
আন্তর্জাতিক পরমাণু শক্তি কমিশন তেহরানের কর্মকাণ্ড নিয়ে আলোচনা করছে। ইরান তার পরমাণু কর্মসূচিকে শান্তিপূর্ণ উদ্দেশ্যে ব্যাবহারের কথা বলছে। তা সত্ত্বেও যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন ইরানের সম্ভাব্য পরমাণু অস্ত্র তৈরির ব্যাপারে ভয় পাচ্ছে।
অন্যদিকে ইইউ-এর পক্ষে আলোচনাকারী ফ্রান্স, ব্রিটেন ও জার্মানি আইএইএ বোর্ড গভর্ণরদের প্রতি পেশকৃত একটি খসড়া অধ্যাদেশ বিলি করেছে।
গত সপ্তাহে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন যে, তিনিও স্বীকার করেন ইরানের পরমাণু শক্তি সম্পন্ন হওয়া উচিত নয়। তবে নিরাপত্তা পরিষদে ভেটো প্রদানের অধিকার সম্পন্ন দেশটি এও বলে যে, এ ক্ষেত্রে আরো কূটনৈতির পদক্ষেপ গ্রহণের অবকাশ রয়েছে।
