২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সামুদ্রিক ঘূর্ণিঝড় রিটা ধেয়ে আসছে নিউ অরলিন্সের দিকে

মার্কিন উপকূলীয় এলাকায় সামুদ্রিক ঘূর্ণিঝড় ক্যাটরিনা আঘাত হানার পর এবার আরেকটি ঘূর্ণিঝড় রিটা আঘাত হানতে পারে। আর এ কারণেই জরুরী ত্রান ও উদ্ধারকর্মীরা বন্যাক্রান্ত শহর নিউ অরলিন্সের অধিবাসীদের আবারও নিরাপদে সরিয়ে নিতে শুরু করেছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Sep 2005, 09:02 AM

Updated : 26 Apr 2022, 06:07 PM

তিন সপ্তাহ আগে হারিকেন ক্যাটরিনার জন্য শহর ত্যাগ করা অধিবাসীদের মধ্যে যারা শহরে ফিরে এসেছিলেন, তাদেরকে আবারও সরিয়ে নিতে ৫০০টি বাসের ব্যাবস্থা করা হয়েছে।

টেক্সাসে আশ্রয় নেওয়া কয়েক হাজার লুইজিয়ানার অধিবাসী আরকানসান ও তিনেসিসের দিকে রওনা হয়ে গেছেন।

ফ্লোরিডা ও কিউবায় আঘাত হানার পর ক্যাটাগরি টু হারিকেন রিটা মেক্সিকো উপসাগরের দিকে ধেঁয়ে আসার প্রেক্ষিতে অধিবাসীদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া শুরু হয়েছে।

হারিকেন রিটা মঙ্গলবার ঘন্টায় ১০০ মাইল বেগে কিউবার উত্তরাঞ্চলে এবং মার্কিন দ্বীপ ফ্লোরিডা কিসে আঘাত হানে।

মার্কিন ন্যাশনাল হারিকেন সেন্টার আশংকা প্রকাশ করে জানিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ উপকূলীয় এলাকা টেক্সাস অথবা লুইজিয়ানায় আঘাত হানার আগে রিটা ঝড়টি আরও শক্তিশালী হবে। চলতি সপ্তাহ শেষে এটা আঘাত হানতে পারে বলে আশংকা করা হচ্ছে।

মেক্সিকো উপসাগরে অবস্থিত তেল খনি থেকে পূর্বসতর্কতা হিসেবে কর্মচারি-কর্মকর্তাদের সরিয়ে নেওয়া হয়েছে।