প্রিন্স হ্যারির পিতৃত্বের দাবী আবারও নাকচ করে দিলেন হিউইট
ফ্যাসন সচেতন, সুন্দরী প্রিন্সেস অব ওয়েলস গাড়ী দুর্ঘটনায় নিহত হয়েছেন এক দশক আগে। কিন্ত তাকে নিয়ে রহস্য, বিতর্ক ও মিডিয়ার প্রচারনা যেন পিছু ছাড়তে চায় না।
ডায়নার ব্যক্তিগত জীবন নিয়ে সর্বশেষ বোমাটি ফাটালেন তার প্রাক্তন প্রেমিক জেমস হিউইট। তিনি দাবি করেন যে, প্রিন্স চার্লসের সাথে বিয়ে হওয়ার এক বছর পর থেকেই ডায়নার সাথে তিনি রাত্রিযাপন শুরু করেন।
কনট্যাক্ট মিউজিক ডট কমের সূত্র জানায়, হিউইট পূর্বে ঘোষণা দিযেছিলেন যে, ১৯৮৫ সালে তিনি প্রথম ডায়নার সাথে ডেটিং শুরু করেন। কিন্ত এখন দাবি করছেন যে, ১৯৮১ অথবা ’৮২ সালে একটি পোলো ম্যাচে মিলিত হওয়ার পর হিউইট তার এক বন্ধুর বাসার সোফায় প্রথম ডায়নাকে চুমু খান। এর কিছুদিন পরেই তারা একত্রে রাত্রিযাপন শুরু করেন এবং অনুভব করেন যে তিনি ক্রমেই ডায়নার প্রেমে মজে যাচ্ছেন।
কিন্ত ১৯৮৪ সালে প্রিন্স হ্যারির পিতৃত্বের দাবি অস্বীকার করেন হিউইট। তিনি জোর দিয়ে বলেন, “আমি নিশ্চিতভাবে বলতে পারি যে হ্যারির জন্মদাতা আমি নই।”
