পেনশনের লোভে মৃত মায়ের সঙ্গে পাঁচ বছর
মৃত মায়ের নামে ৭০০ ইউরো মাসিক পেনশন পাওয়ার আশায় পাঁচ বছর ধরে মায়েরই মরদেহের সাথে বসবাস করছেন এক ফরাসি।
৯৪ বছর বয়সে তার মায়ের মৃত্যু হয়।
পুলিশ মঙ্গলবার বাড়ি ভাড়াসহ অন্যান্য বকেয়া বিল আদায় করতে গেলে লাশের সন্ধান পায়। ঘরের আবর্জনার মধ্যে থেকে ওই মহিলার মৃতদেহ উদ্ধারের পর তার বিরুদ্ধে প্রতারণা ও লাশ গুম করার অভিযোগ এনেছে।
শহরের কেন্দ্রে অবস্থিত একটি বহুতল ভবনের দুই রুমে বসবাসকারী ওই ব্যক্তি ফ্রান্সের একটি হাসপাতালের মর্গে কর্মরত রয়েছেন। তিনি মহিলাদের কন্ঠস্বর অনুকরণ করে এতদিন ধরে মায়ের পেনশনের টাকা তুলে আসছিলেন।
