এথেন্সের রাজপথে পুলিশের সাথে বাম নৈরাজ্যবাদীদের সংঘর্ষ
গ্রীসের রাজধানী এথেন্সে বামধারার নৈরাজ্যবাদীদের সাথে পুলিশের সংঘর্ষ হয়েছে।
বাম নৈরাজ্যবাদীরা নব্য-ফ্যাসিবাদীদের একটি সমাবেশ ভণ্ডুল করতে পেট্রোল বোমা ও পাথর ছুঁড়ে মারলে পুলিশ পরিস্থিতি সামাল দিতে কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। তুরস্কের ইউরোপীয় ইউনিয়নে যোগদানে বাধাপ্রদানের দাবিতে নব্য-ফ্যাসিদীরা এই সমাবেশ করছিল।
গোল্ডেন ডন, এবং আলট্রা-রাইট গ্রীক পার্টি শনিবার এথেন্সে একটি বিক্ষোভ করেছে। বিক্ষোভে সংক্ষিপ্ত বক্তব্যে ইতালির ফোজেনোভা নিও ফ্যাসিস্ট পার্টি নেতা রবার্টো ফিওরে ইউরোপীয় ইউনিয়নে তুরস্কের যোগদান প্রস্তাব বাতিল করে দিতে ইউরোপীয় নেতৃবৃন্দের প্রতি আহবান জানিয়েছেন।
