উত্তর কোরিয়ার পারমাণবিক কর্মসূচি নিয়ে ৬ জাতির আলোচনায় এখনও কোনও সমঝোতা হয়নি
উত্তর কোরিয়ার পারমাণবিক কর্মসূচির ব্যাপারে এখন পর্যন্ত ৬ জাতির আলোচনার ব্যাপারে এখনও কোন সমঝোতা হয়নি। বেইজিংয়ের ৬ জাতি প্রতিনিধিরা রোববার এ খবর জানিয়েছে।
চীন উত্তর কোরিয়াকে পারমাণবিক জ্বালানির মাধ্যমে উৎপাদিত শক্তি ব্যবহার করতে দেওয়ার প্রস্তাব দিয়েছে। প্রতিনিধিরা এখন এ প্রস্তাব নিয়ে আলোচনা করছেন।
জাপানের প্রধান প্রতিনিধি কেনিচিরো সাসেই বলেন, রোববার এ নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক হবে।
খসড়া প্রস্তাবে বেশ কিছু অস্পষ্টতা রয়েছে এমন কথা উল্লেখ করে মার্কিন সহকারি পররাষ্ট্রমন্ত্রী ক্রিস্টোফার হিল বলেন, এমন একটি অবস্থানে এসে অস্পষ্টতা তৈরি করা ঠিক হবে না। এতে করে ভবিষ্যতে জটিলতার সৃষ্টি হতে পারে।
মার্কিন যুক্তরাষ্ট্র উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্র বিস্তার বন্ধের ব্যাপারে তিন বছর অপেক্ষা করলেও বেইজিং আলোচনায় যদি কোন সিদ্ধান্তে পৌঁছানো না যায়, তবে উত্তর কোরিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপের জন্য তা জাতিসংঘের নিরাপত্তা পরিষদে হস্তান্তর করা হবে।
উত্তর ও দক্ষিণ কোরিয়াসহ যুক্তরাষ্ট্র, চীন, জাপান ও রাশিয়া এ বৈঠকে মিলিত হয়েছে।
চীন শনিবার বিকেল পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের সময়সীমা বেধে দিলেও পরে তা বাড়ানো হয়। জাপানি প্রতিনিধি বলেন, সমঝোতাকারীরা শেষ মুহূর্ত পর্যন্ত এ ব্যাপারে চেষ্টা চালিয়েছে।
এদিকে ওয়াশিংটন বিনামূল্যে শক্তি ও অন্যান্য সুযোগ-সুবিধার বিনিময়ে পিয়ংইয়ং কে পারমাণবিক কর্মসূচি বন্ধের কথা বলেছে।
মঙ্গলবার শুরু হওয়া এ আলোচনা চলাকালে সময়ে উত্তর কোরিয়া কার্বনচালিত চুল্লির স্থলে হালকা পানি জাতীয় পারমাণবিক চুল্লি স্থাপনে আগ্রহ প্রকাশ করে।
