বাগদাদে সিরিজ বোমা হামলায় নিহত ২৯
ইরাকের রাজধানী বাগদাদে দ্বিতীয় দিনের মত সিরিজ বোমা বিষ্ফোরণে কমপক্ষে ২৯ জন নিহত হয়েছে।
প্রথম হামলায় দক্ষিণাঞ্চলীয় দোরা জেলায় টহলরত ১৬ পুলিশ কমান্ডো নিহত হয়। এ ঘটনার কয়েক ঘন্টা পরে একই এলাকায় আরো দুটি বোমা বিষ্ফোরণ এবং বন্দুক যুদ্ধে আর ১০ পুলিশ নিহত হয়। অন্যান্যরা বাগদাদ এবং অপরাপর স্থানে নিহত হয় বলে জানা গেছে।
অন্যদিকে ইরাকে নিজেদেরকে তালেবান জঙ্গি দাবি করে একটি গ্রুপ ওয়েবসাইটে এক বিবৃতিতে জানিয়েছে, দক্ষিণাঞ্চলীয় তালাফার শহরে ইরাকি এবং মার্কিন সেনাদের হামলার শিকার হওয়ার পর থেকেই তারা সক্রিয় হয়েছে।
ইতোমধ্যে ইরাকি প্রেসিডেন্ট জালাল তালাবানি বলেছেন, সংবিধানকে সুন্নি ইরাকিদের কাছে আরও বেশি গ্রহণযোগ্য করতে এখনও এর পরিবর্তন করা যেতে পারে।
